ভারতে বাস ও স্কুলের মাইক্রো দুর্ঘটনায় ৮ শিশু নিহত

 
ভারতের কর্ণাটকে প্রাইভেট বাস ও স্কুল শিক্ষার্থী পরিবহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে ৮ শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন বলে জানায় দেশটির গণমাধ্যম।
 
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় এ ঘটনা ঘটে। ব্যাঙ্গালুরু থেকে ৪০০ কিলোমিটার দূরে কুন্দাপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের শঙ্কা আরো বাড়তে পারে বলেও জানায় তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস।