ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ৪ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের সুলাওয়েসি প্রদেশে মঙ্গলবার বন্যা ও ভূমিধসে চারজন নিখোঁজ ও ৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানান।
 
কেপুলাওয়ান সাংহি জেলায় সোমবার প্রবল বৃষ্টি ও তীব্র ঢেউয়ের কারণে এ চারজন নিখোঁজ ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরবো নুগরোহো বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, স্থানীয় উদ্ধার ও তল্লাশি অফিস থেকে সৈন্য, পুলিশ ও উদ্ধারকারীরা জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। প্রবল বৃষ্টিপাতের সময়ে ইন্দোনেশিয়া বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকে। এএফপি।