ব্রেক্সিট গণভোটে ভোট দিলেন ক্যামেরন

যুক্তরাজ্যের  প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ব্রিটেনের ইইউতে থাকা না থাকা নিয়ে আয়োজিত গণভোটে ভোট দিয়েছেন। 
 
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে থাকবে কিনা সে ব্যাপারে জনগণের মতামত জানতে এ গণভোটের আয়োজন করা হয়েছে। ক্যামেরন স্ত্রী সামান্থাকে সঙ্গে নিয়ে মধ্য লন্ডনের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান।  ক্যামেরন ইইউতে ‘থাকার’ পক্ষে প্রচারণার নেতৃত্ব দিয়েছেন। এএফপি।