চীনের উত্তরপূর্বাঞ্চলের হিলংজিয়াং প্রদেশে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। ট্রাক ও মিনিভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহত হওয়া সবাই মিনিভ্যানের যাত্রী ছিল। স্থানীয় সময় সকাল ৯ টায় তানগিউয়ান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিনিভ্যানে ২২ জন যাত্রী ছিল।
ঘটনার পর পুলিশ ট্রাক চালককে আটক করেছে। তার ডাক নাম লিউ। এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।-বাসস