ভারতে ধর্ষিত বোনকে হাসপাতালে দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরে। বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, দিদির দেখাশোনা করার জন্য হাসপাতালে যেত ওই কিশোরী। ঘটনার দিন রাতের খাবার নিতে হাসপাতালের এক মহিলা কর্মীর কাছে যায় সে। অভিযোগ, তখন ওই মহিলা কর্মী এক যুবককে দেখিয়ে তার সঙ্গে খাবারের দোকানে যেতে বলেন। একজন অচেনা ব্যক্তির সঙ্গে যেতে প্রথমে ইতস্তত করে সে।
ওই মহিলা কর্মী কিশোরীকে তাঁর নিরাপত্তার অভয় দেন। হাসপাতাল থেকে কিছুটা দূরে একটি শুনশান জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক ও তার বন্ধু ওই কিশোরীকে ধর্ষণ করে।
তারপর কিশোরীকে হাসপাতালের সামনে ফেলে রেখে পালায় তারা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিষেক ঠাকুর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ডেকান ক্রনিকলস।