ফালুজায় আইএসের শেষ ‘দুর্গের’ পতন

ফালুজা শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর সর্বশেষ ‘দুর্গ’ নিজেদের দখলে নিতে পেরেছে বলে দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। কাউন্টার টেররিজম প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াহিদ আল সাদি বলেছেন, ফালুজা এখন সম্পূর্ণ মুক্ত। 
 
ফালুজার উত্তর পশ্চিমাঞ্চলেরা গোলান এলাকা ছিল আইএসের সর্বশেষ শক্তিশালী অবস্থান। সেখানে সরকারি বাহিনী প্রবেশ করেছে বলে জানিয়েছেন আব্দুল ওয়াহিদ আল সাদি। ফালুজায় ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার অপারেশনে ১৮০০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
 
জানুয়ারি ২০১৪ সালে ফালুজার নিয়ন্ত্রণ নিয়েছিল আইএস। চলতি মাসের শুরুতে ফালুজা আইএস মুক্ত বলে ঘোষণা করেছিলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বিবিসি।