লেবাননের পূর্বাঞ্চলের একটি গ্রামে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৩জন আহত হয়েছেন। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেবাননের রেড ক্রস এএফপিকে বলা হয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত কা গ্রামে তিন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়।
হিজবুল্লা টিভি স্টেশন জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। তবে এই হামলা কোন সংগঠন চালিয়েছে তা জানা যায়নি।