মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী-স্ত্রী তাদের পোষা বিড়ালের হাতে জিম্মি হয়েছেন বলে পুলিশে ফোন করেন। উইসকনসিনের বাসিন্দা এই জুটি জানান, বিড়ালটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং কিছুক্ষণ আগেই আক্রমণ করেছে।
মার্কিন জরুরি সেবা ৯১১ এ ফোন করে সেই নারী বলেন, এটা শুনতে হয়তো অদ্ভুত মনে হবে কিন্তু আমাদের পোষা বিড়ালটি উন্মত্ত হয়ে গেছে এবং আমার স্বামীকে আক্রমণ করেছে।
এই ফোনের পরে পুলিশ এসে বিড়ালটিকে নিয়ে যায় এবং কোনো ‘ক্ষতি’ ছাড়াই ওই জুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ বিড়ালটিকে ‘গ্রেফতার’ করে প্রাণী নিয়ন্ত্রণ সংস্থার কাছে সোপর্দ করেছে। এনডিটিভি।