লড়াই করে পড়ালেখা চালিয়ে যাওয়ার আহ্বান মিশেলের

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা লড়াই করে পড়ালেখা চালিয়ে যেতে লাইবেরিয়ার কিশোরীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটি সফর করার সময় সোমবার তিনি একথা বলেন। আর্থিক সংকটের কারণে দেশটিতে অনেক কিশোরীকে স্কুল থেকে ঝরে পড়তে হচ্ছে।
 
মিশেল ওবামা ২০১৫ সালের মার্চ মাসে তার ‘লেট গার্লস লার্ন’ নামের শিক্ষা প্রকল্প চালু করেন। তখন থেকেই তিনি ঝরে পড়া লাখ লাখ শিশুর লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা চেয়ে বিশ্ব সফর করেন।
 
নারী নেতৃত্বের মূল্যবোধ ও শিক্ষা বিষয়ে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘আপনাদের আলোর পথ দেখাতেই আমি এখানে এসেছি।’ তিনি কিশোরীদের বলেন, ‘আমি চাই তোমরা লড়াই করে পড়ালেখা চালিয়ে যাও। এ সময় তার দুই মেয়ে মালিয়া (১৭) ও শাশা (১৫) সঙ্গে ছিল। সূত্র: এএফপি