ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান মেরিও দ্রাগি ব্রিটেনের ইইউ ছাড়ার বিষয়ে (ব্রেক্সিট) দুঃখ প্রকাশ করেছেন। সোমবার পর্তুগালের সিনাত্রায় ইসিবি’র বার্ষিক সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
মেরিও দ্রাগি বলেন, গণভোটে ইইউ ত্যাগের পক্ষে ভোট আসায় আমি কীভাবে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। সম্ভবত এর ভাষা প্রকাশের যথার্থ শব্দ হতে পারে দুঃখিত বা বিমর্ষতা। তবে ভোটের বিষয়ে বিশদভাবে কিছু বলতে তিনি এড়িয়ে যান।
বুধবার পর্যন্ত ইসিবির (ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক) সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সেন্ট্রাল ব্যাংকার্স, মার্কেট প্রতিনিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন ইসিবির সাবেক প্রেসিডেন্ট জিন ক্লাউদ ট্রিচেট, ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক নীতি-নির্ধারক চার্লস গুডহার্ট। -সিনহুয়া