থাইল্যান্ডের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে অনুসন্ধান দল। দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে শনিবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছিল। থাই সংবাদমাধ্যম একথা জানায়।
থাইরাথ জানায়, অনুসন্ধান দল স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে খাও চামাও পার্বত্য এলাকায় এটির সন্ধান পায়। দুর্ঘটনায় নিহত তিনজনের দুজন বিমান বাহিনীর পাইলট ও একজন রক্ষণাবেক্ষণ কর্মকর্তা।
বিমান বাহিনীর অভিযান নিয়ন্ত্রণ কমান্ডার সুতিপং ইজিয়ং জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধারে আরো সময় লাগবে। কেননা, পার্বত্য এলাকায় এ ঘটনার পর থেকে সেখানে বৃষ্টি হচ্ছে। সূত্র: এএফপি