অস্ট্রেলিয়ায় মসজিদের বাইরে বোমা হামলা

 
অস্ট্রেলিয়ার একটি মসজিদের বাইরে বোমা হামলা চালানো হয়েছে। এ সময় মুসুল্লিরা নামাজ পড়ছিলেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ঘটনায় নিন্দা জানিয়ে একে ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
 
মঙ্গলবার রাতের ওই বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। পার্থের উপকণ্ঠ থ্রোনলিতে এই হামলায় মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ধ্বংস হয়েছে।
 
পশ্চিম অস্ট্রেলীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, এক্সেলারেন্টের সাহায্যে আগুনটি ধরানো হয় বলে ধারণা করা হচ্ছে।
 
বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনায় আরো তিনটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
মসজিদের মুখপাত্র ইয়াহিয়া আদেল ইব্রাহিম ফেসবুকে বলেন, ঘটনাটি নিঃসন্দেহে একটি ঘৃণ্য অপরাধ। খবর: এএফপি।