ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চাপ দেয়নি রাশিয়া: আসাদ

ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাশিয়া কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি বলে জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাজধানী দামেস্কে এনবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন তিনি।
 
সম্প্রতি সিরিয়ায় শান্তি আনায়নের প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরে গেছেন। দুই পক্ষের আলোচনায় আসাদের ভাগ্যে কী হতে পারে এখন সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই সিরীয় প্রেসিডেন্ট ওই মন্তব্য করলেন। সাক্ষাত্কারে দেশটির প্রেসিডেন্ট আসাদ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার পদত্যাগ বা রাজনৈতিক পরির্তনের কোনো ইস্যুই উত্থাপন করেননি। কে, কখন প্রেসিডেন্ট হবেন বা চলে যাবেন- এসব নির্ধারণের দায়িত্ব সিরীয় জনগণের। তারা কখনই এ নিয়ে একটি কথা উচ্চারণ করেননি, বলেন প্রেসিডেন্ট। -আল জাজিরা