পাকিস্তানি মডেল খুন: ভাই গ্রেফতার

 
পাকিস্তানের আলোচিত মডেল কান্দেল বালোচের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
কান্দেলের ভাই ওয়াসিম বালোচকে (২৫) শনিবার রাতে পাকিস্তানের ডেরা গাজি খান থেকে গ্রেফতার করা হয়।
 
পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, ওয়াসিম তার বোনকে খুনের দায় স্বীকার করেছে। বালোচ নামকে অসম্মানিত করার জন্য তিনি তাকে মাদকাসক্ত করে ও ছুরিকাঘাত করে হত্যা করেন।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি, বিতর্কিত মন্তব্য ও ভিডিও পোস্ট করা মাধ্যমে বেশ আলোচিত হয়ে ওঠেন ২৬ বছর বয়সী কান্দেল। সম্প্রতি একজন মুসলিম ধর্মীয় নেতার সঙ্গে ছবি তুলে ফের আলোচনায় আসেন।
 
পুলিশের বরাত দিয়ে ডন জানিয়েছে, মুফতি কাভির সঙ্গে সেলফি তোলা কান্দেলকে হত্যা করার কারণগুলোর একটি।
 
ওয়াসিমের বক্তব্য উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, সে (কান্দেল) খুনের সময় সচেতন ছিলেন না। আমি তাকে একটি ট্যাবলেট দেই তারপর ছুরিকাঘাত করি।
 
পুলিশ বলছে, মুলতানের করিমাবাদ এলাকায় কান্দেলকে খুন করে ওয়াসিম ডেরা গাজী খানে পালিয়ে যায়।