ইয়েমেনে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী মুকাল্লায় সোমবার সেনা চেকপয়েন্টে দুটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৬ সেনা নিহত হয়েছে। জোড়া হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। 
 
মুকাল্লা শহর ছিল আল-কায়েদার সাবেক ঘাঁটি। মুকাল্লার পশ্চিমাঞ্চলে এক বোমা হামলাকারী গাড়ি চালিয়ে একটি চেকপয়েন্টে হামলা চালায়। নগরীর মধ্যাঞ্চলে দ্বিতীয় হামলাটি চালানো হয়। জেনারেল ফারাজ সালেমাইন এই ঘটনার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন। এএফপি।