রাজধানীর মিরপুর থেকে ভুয়া কাগজপত্রসহ একটি বিএমউব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রাজধানীর মিরপুর দারুসসালামের ১৬/১, আনন্দ নগরের একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এইচএম শরিফুল হাসান জানিয়েছেন, ঐ বাড়ির মালিক জানিয়েছে, তার পরিচিত এক ব্যবসায়ী গাড়িটি তার গ্যারেজে রাখেন।
তিনি জানান, গাড়িটির নম্বর প্লেটসহ অন্যান্য কাগজপত্র ভুয়া।
ধারণা করা হচ্ছে, কারনেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে ঐ ব্যক্তি গাড়িটি ব্যবহার করছিলেন। শুল্কসহ গাড়ির মূল্য প্রায় তিন কোটি টাকা। গাড়িটি বর্তমানে শুল্ক গোয়েন্দা সদর দফতরে আটক অবস্থায় রাখা হয়েছে।