ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা থেকে ২২ মৃতদেহ উদ্ধার

ভূমধ্যসাগরে একটি অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বলেছে, লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা এই নৌকার তেল ও পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল মৃতদেহগুলো।
 
নিহত ২২ জনের মধ্যে ২১ জন নারী ও একজন পুরুষ। জীবিত উদ্ধার করা ২০০ জনের মধ্যে ৫০ জন শিশু রয়েছে। এমএসএফ এর কর্মকর্তা রয়টার্সকে বলেন, এটা পরিষ্কার নয় আসলে কী হয়েছিল। কিন্তু তাদের খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। মনে হচ্ছে জ্বালানি ও পানি মিশে যে ফেনা তৈরি হয়েছিল সেটা তাদের চেতনা হারানোর জন্য যথেষ্ট ছিল। নিহতদের বেশিরভাগ পশ্চিম আফ্রিকার। বিবিসি।