ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

 
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহে দুইজন, কোটচাঁদপুরে দুইজন ও কালীগঞ্জে একজন জামায়াত কর্মী রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার ৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।