ব্র্রাহ্মণবাড়িয়ায় ৭০ হাজার মিটার জাল ভস্মীভূত

 
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬’ উদযাপন সংক্রান্ত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার শহরের আনন্দ বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে মৎস্য সংরক্ষণ আইনের অধীন ২৩ সেমি (৯ ইঞ্চি) এর নিচে টাকি ও সিলোন, কার্প মাছের পোনা বিক্রির অপরাধে মোবাইল কোর্টের এক অভিযান পরিচালিত হয়। এতে ৩টি পৃথক মামলায় ৩ মাছ বিক্রেতার কাছে থেকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।
 
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজার সংলগ্ন তিতাস নদীতে মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জালের ওপর আরেকটি পৃথক মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। জব্দকৃত জাল ম্যজিষ্ট্রেট সোহেল রানার উপস্থিতিতে ভাদুঘর বাজার সংলগ্ন এলাকায় জনসম্মুখে ভস্মীভূত করে বিনষ্ট করা হয়। 
 
এসময় জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।