উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

 
আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে। 
 
সোমবার দুুপুর পৌনে ১২টায় উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।
 
শাহজালাল অ্যাভিনিউয়ের প্লাটিনাম রেসিডেন্স দিয়ে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। সেখানে আবাসিক ভবনে হোটেল পরিচালনা করার অনুমতিপত্র দেখাতে না পারায় বিকাল চারটার মধ্যে অতিথিদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
 
এরপর শাহজালাল এভিনিউর ৪০ নম্বর বাড়ির বাকারু রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভবনটিরও বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।