নাশকতা মামলায় রাবি কর্মচারী গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের কর্মচারী ও স্থানীয় জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
 
রবিবার রাতে নগরীর বুধপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
রাবির ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ বলেন, নাসির উদ্দিন বিভাগে ওয়াটার ফিল্টেশান মিস্ত্রী হিসেবে কর্মরত। এর আগে একটি মামলায় তিনি হাজিরা দিতেন।
 
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, রবিবার রাতে নগরীর বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ও জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।