জরিপে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একটি জাতীয় জরিপে হিলারি ক্লিনটনকে পেছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্লিভল্যান্ডে গত সপ্তাহে ট্রাম্প রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করার পরে প্রথম জাতীয় জরিপে হিলারির চেয়ে জনপ্রিয়তায় ৫ শতাংশ এগিয়ে আছেন।
 
সাধারণত কনভেনশনের পরে জনপ্রিয়তা বাড়ার প্রবণতা দেখা যায়। মঙ্গলবার ডেমোক্রেটিক কনভেনশন শুরু হবে, হিলারিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টে লড়ার অনুমোদন দেয়া হবে। রিয়ালক্লিয়ারপলিটিক্স.কম নামের একটি ওয়েবসাইট সব বড় জনমত জরিপের হিসাব রাখে। তাদের হিসাবে সব মিলিয়ে গড়ে ১.৯ শতাংশ ব্যবধানে এগিয়ে আছে। ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও প্রতি সপ্তাহে হিলারির ব্যবধান কমছে। এনডিটিভি।