বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ ৪’শ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক বিক্রেতা মা ও মেয়েকে আটক করে শনিবার বাগেরহাট আদালতে প্রেরণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বিকেলে পৌর সদরের ফেরিঘাট এলাকায় মহারাজ খলিফার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মাদক বিক্রেতা হাসিনা বেগম (৪৫) ও মেয়ে মুন্নি বেগমকে (২২) ৪’শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
এ ঘটনায় এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক হাসিনার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে এবং একাধিকবার তিনি কারাভোগ করেছেন বলে পুলিশ জানায়।