সাভারের আশুলিয়ায় জান্নাতুল ফেরদৌস নামের ছয় বছরের শিশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শিশুটির সারা শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশীসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
শিশু জান্নাত নীলফামারীর জলঢাকার মাজেদুল ইসলামের মেয়ে। পরিবারের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকায় সফিকের বাসায় ভাড়া বাড়িতে থাকতো সে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, 'রাতে শিশুটির মৃত্যুর খবর পেয়ে জামগড়া নারী ও শিশু হাসপাতাল থেকে লাশ উদ্ধার করি। শিশুটির সারা শরীরে মারধর ও বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।'