ভারতের উড়িষ্যা রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ৩৬ জন মারা গেছে। শনিবার বজ্রপাতে আরো ৩৭ জন আহত হয়েছে।
উড়িষ্যা রাজ্যে এটি একদিনে সর্বোচ্চ বজ্রপাতে মৃত্যুর রেকর্ড। নিহতদের বেশিরভাগ ধানক্ষেতে কাজ করছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে আটজন রাজ্যের ভদ্রক জেলার, সাতজন করে বালাসোর ও খুরদা জেলা এবং ছয় জন ময়ুরভঞ্জ জেলায়।
এর আগে গত জুন মাসে উড়িষ্যার উপকূলীয় এলাকায় বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়। গত এপ্রিল থেকে জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত হিসাবে উড়িষ্যায় বজ্রপাতে ১৫৫ জন মারা গেছে। রাজ্য সরকার বজ্রপাতকে বিপর্যয় হিসেবে তালিকাভুক্ত করেছে এবং ভুক্তভোগী পরিবারের জন্য ৪ লাখ টাকা জরিমানা দেয়ার কথা বলা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।