সুন্দরবনে দস্যু দমনে ‘অপারেশন পাইরেটস হান্ট’ শুরু

সুন্দরবনের দস্যু দমনে ‘অপারেশন পাইরেটস হান্ট’ শুরু হয়েছে ।
 
বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া এলাকা থেকে এই অভিযান শুরু হয় । যৌথবাহিনীর অপারেশন পাইরেটস হান্ট নামের এই অভিযানে বিএনএ মংলা নৌঘাটির ২টি যুদ্ধ জাহাজ ও ৮টি জলযান অংশ নিয়েছে।  এই অভিযানে নৌবাহিনীর ৭০ জন ও কোস্টগার্ডের ১০ জন সদস্য রয়েছে।
 
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, সুন্দরবনের জলদস্যুদের র্নিমূলে তাদের এই যৌথ অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে  সুন্দরবনের কয়েকটি বনদস্যু বাহিনী আত্মসমর্পন করলেও জাহাঙ্গীর বাহিনী, নোয়া বাহিনী ও সাগর বাহিনীসহ অন্য বনদস্যুরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। বনদস্যুদের সম্ভাব্য অবস্থান এলাকায় সাড়াশি অভিযান চালানো হচ্ছে।