ঝিনাইদহে জামায়াতের নেতা-কর্মীসহ আটক ৪৮

ঝিনাইদহ পুলিশ জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীসহ ৪৮ জনকে আটক করেছে।
 
বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জামায়াত-শিবির নেতাকর্মীসহ নাশকতাসহ অন্যান্য মামলার ৩৯ জন পলাতক আসামি রয়েছে। 
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।