সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন হতে ৫৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪৩ জন, নিয়মিত মামলায় দুইজন ও অন্যান্য মামলার ৬ আসামিসহসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।