জাপানের সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়ার ঘোষণা দিতে চলেছেন। আগামী সোমবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দিতে পারেন। শুক্রবার রাজ প্রাসাদের কর্মকর্তারা জানান সোমবার ভিডিওটি প্রচার করা হলেও তা আগেই ধারণ করা হবে।
আকিহিতোর সিংহাসন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে জাপানে ব্যাপক জল ঘোলা হয়ে গেছে। অবসরে যাওয়ার মধ্য দিয়ে দেশের ঐতিহ্য পাল্টে দেয়ার সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে। সাধারণত কোন সম্রাট মারা গেলেই তার রক্তসম্পর্কের কেউ সে জায়গায় অধিষ্ঠিত হয়। কিন্তু আকিহিতো দেশটির গণমাধ্যমগুলোতে স্বেচ্ছায় অবসরের যাওয়ার খবর দেয়। বয়সের ভারে কাজ চালাতে অসুবিধার কারণ দেখিয়েছেন তিনি।