মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে সোমবার সন্ধ্যায় আগুনে ১৯ দোকান পুড়ে গেছে।
এ ছাড়া ৫-৬টি দোকানের মালামাল আগুনে ক্ষতি হয়েছে। আগুনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।
খবর পেয়ে মাদারীপুর, রাজৈরের খালিয়া ও ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী এবং বাজারের ব্যবসায়ীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।