পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রাম থেকে চারটি গাঁজার গাছসহ ফরহাদ আলী মোল্লা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গাঁজাচাষী ফরহাদ ওই গ্রামের মৃত দবির উদ্দিন মোল্লার ছেলে।
থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মরিচ ক্ষেতের আড়ালে গাঁজার চাষ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে একটি মরিচ ক্ষেত থেকে ৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলোর ওজন মোট ১২ কেজি। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে