রূপগঞ্জে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় বিউটি আক্তার (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে তারাব পৌরসভার বরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত বিউটি কুমিল্লার মুরাদনগড় থানার শ্রীরামপুর এলাকার ফুল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় শরীফ মেলামাইন কারখানায় কাজ করতেন।
 
কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, সকালে বরাব এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বিউটি। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
 
 
 
ইত্তেফাক/কেকে