সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের তিন কর্মী রয়েছেন। আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কলারোয়ায় দুইজন, তালায় দুইজন, কালিগঞ্জে ছয়জন, আশাশুনিতে দুইজন, শ্যামনগরে পাঁচজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ