যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ২০১৫ সালের আয়কর রিটার্নের হিসাব প্রকাশ করেছেন। কিন্তু রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার আয়কর টার্ন প্রকাশ করেননি।
হিলারির প্রচার ওয়েবসাইটের ডকুমেন্ট থেকে জানা গেছে, তিনি এবং তার স্বামী বিল ক্লিনটনের দেয়া তথ্যমতে, ২০১৫ সালে তাদের আয়ের পরিমাণ ছিল এক কোটি ছয় লাখ মার্কিন ডলার। তারা ফেডারেল আয়কর দিয়েছেন ৩৬ লাখ মার্কিন ডলার।
এদিকে শুক্রবার হিলারির রানিংমেট টিম কেইন তার গত ১০ বছরের আয়কর রিটার্ণ প্রকাশ করেছেন।
হিলারির প্রচার বিষয়ক যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি ট্রাম্পের সমালোচনা করে বলেন, ভুয়া অজুহাতে ট্রাম্প তার আয়কর রিটার্ন গোপন রাখছেন।এমনকি আয়কর রিটার্ন প্রকাশের আগের অঙ্গীকার থেকেও তিনি পিছু হটছেন।
উল্লেখ্যম, ট্রাম্প তার গত কয়েক বছরের আয়করের ওপর নিরীক্ষা চলছে এই কারণ দেখিয়ে তা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্পের প্রচারণা সেল থেকে বলা হয়েছে, হিলারির আয়কর রিটার্ন প্রকাশের উদ্দেশ্য বিভ্রান্ত করা ও মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়ার চেষ্টা। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস