নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় রবিবার দুপুরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, কিছুদিন আগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খালিয়াজুরি সদর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু ইছহাকের ভাই কাউসার মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনার পর থেকে গোলাম আবু ইছহাকের সঙ্গে ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) ছানোয়ারুজ্জামান জোশেফের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। রবিবার সকালে ইছহাকের ভাগ্নে সাব্বির ও তার সহযোগীদের সঙ্গে জোশেফের সমর্থক হান্নানের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এর পরপরই দুই পক্ষের লোকজন স্থানীয় ইউপি কমপ্লেক্সের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।
ইত্তেফাক/ইউবি
খালিয়াজুরি থানার ওসি শওকত আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।