চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নবনির্মিত ‘বঙ্গবন্ধু’ ভাস্কর্য নির্মিত হয়েছে।
সোমবার বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ভাস্কর্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
আগামী ২০ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ ভাস্কর্যের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
ইত্তেফাক/ইউবি