আবারও পেট্রোল-ডিজেলের দাম কমল ভারতে

ভারতে লিটার প্রতি পেট্রোলের দাম ১ রুপি এবং ডিজেলের দাম ২ রুপি কমেছে। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে চার দফায় কমল পেট্রোল ও ডিজেলের দাম।
 
পরিবর্তিত দাম অনুযায়ী ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার পিছু ৬০.০৯ রুপি। একইভাবে দিল্লিতে ডিজেলের পরিবর্তিত দাম লিটার প্রতি ৫০.২৭ রুপি।
 
পয়লা জুলাই পেট্রোলের দাম কমে লিটার প্রতি ০.৮৯ রুপি এবং ডিজেলের দাম কমে লিটার প্রতি ০.৪৯ রুপি। ১৬ জুলাই ফের কমে দাম। সে বার লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম কমে যথাক্রমে ২.২৫ রুপি এবং ০.৪২ রুপি। এরপর আবার আগস্ট মাসের শুরুতেই লিটার প্রতি পেট্রোলের দাম কমে ১.৪২ রুপি এবং ডিজেলের দাম কমে লিটার প্রতি ২.০১ রুপি।
 
ইত্তেফাক/এএম