চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাজু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আরিফ মিজি (২৮) উপজেলার আইটপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট উপজেলার আইটপাড়ার মো. বিল্লাল হোসেন মিজির (১৯) বসতঘরে ঢুকে তার ছেলে শাহাদাত হোসেন রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের মধ্যে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় মো. বিল্লাল হোসেন মিজি বাদী হয়ে স্থানীয় থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত শুনানি শেষ অভিযোগ আমলে নিয়ে বিচারকাজ শুরু করে।
ইত্তেফাক/এএসএমইউ