সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, ইয়েমেনে হাসপাতালে বিমান হামলার রিপোর্টের ‘নিরপেক্ষ’ তদন্ত শুরু করেছে তারা।
প্যারিসভিত্তিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে তাদের সহায়তাপুষ্ট হাসপাতালে জোট বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত ও ১৯ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে এমএসএফের একজন স্টাফও রয়েছে।
জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ওয়াশিংটন এ হামলার নিন্দা জানিয়েছে। এর মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত সা’দা প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ১০ শিশু প্রাণ হারায়। বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় একটি তদন্ত দল গঠন করেছে সৌদি জোট।
স্কুলে হামলার কথা অস্বীকার করে সৌদি জোট বলছে, তারা শিশু সৈন্যদের প্রশিক্ষণ দেয়া হয় এমন একটি ক্যাম্পে হামলা চালিয়েছে। -এএফপি
ইত্তেফাক/এমএএস