কর্ণাটকে‘গোরক্ষকদের’ হাতে এক ব্যক্তি খুন, গ্রেফতার ১৮

ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে বিজেপির এক কর্মী ‘গোরক্ষকদের’ হাতে নিহত হয়েছেন। বুধবার রাতে তিনি একটি টেম্পোতে করে গরু নিয়ে যাওয়ার সময় তাদের হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
জানা যায়, প্রশান্ত পুজারি নামে এক ব্যক্তি তার এক বন্ধুকে নিয়ে ওইদিন রাতে গরু নিয়ে যাচ্ছিলেন। পথে ডানপন্থী ‘হিন্দু জাগরনা ভেদিকে’ গ্রুপের কতিপয় সদস্য তাদের পথরোধ করে। এসময় তাদের বেদম প্রহার করা হয়। প্রশান্তকে হাসপাতালে নেওয়ার চারঘন্টা পর তিনি পর মারা যান। তার বন্ধু দেবাদিগাওকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি প্রেমাশ্বর বলেছেন,গরু ব্যবসার সঙ্গে জড়িত দুই দলের অন্তর্দন্দের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে তদন্ত হচ্ছে।
 
আমরা বিষয়টি কঠোরভাবে নজরে রাখছি এবং এসব এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি।
 
উল্লেখ্য গত মাসে চার দলিতকে গো হত্যার অভিযোগে বেধড়ক পেটানোর ঘটনায় সেখানে তুমুল সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে সোমবার সন্ধ্যায়ও গুজরাটে ব্যাপক বিক্ষোভ হয়। এনডিটিভি।
 
ইত্তেফাক/এএন