১০ ঘণ্টার চেষ্টায় বসুন্ধরার আগুন নিয়ন্ত্রণে

 
প্রায় দশ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর বসুন্ধরা শপিং মলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট ৯ ঘণ্টা চেষ্টা করে রবিবার রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছে। 
 
ফায়ার সার্ভিস জানায়, ৭০টি দোকান ক্ষতিগ্রস্ত। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিডি অজিত কুমার রায়ের নেতৃত্ব পাঁচ সদস্যের কমিটি আগামী সাতদিনের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দেবে।
 
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
 
 
ইত্তেফাক/কেকে