মৌচাক মার্কেটে আগুন

 
রাজধানীর মৌচাক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে মার্কেটের নিচতলায় এ ‍অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক।
 
এদিকে রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মার্কেটের নিচ তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  
 
 
 
ইত্তেফাক/কেকে