হাসপাতালে শহীদ কাদরী

 
একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর ও উচ্চ রক্তচাপজনিত কারণে শনিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 
 
শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী জানিয়েছেন, শনিবার থেকেই কবির শরীরের তাপমাত্রা বেশ বেড়ে যায়। প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ওষুধ খাওয়ানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
কম্যুনিটি এক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু জানিয়েছেন, কবিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
সোমবার রাতে চিকিৎসকদের বরাত দিয়ে সাম্মু বলেন, শহীদ কাদরীর শরীরে ‘অভ্যন্তরীণ রক্তক্ষরণ’ হয়েছে। তার পরিস্থিতি ‘এখনও শঙ্কামুক্ত’ নয়। কিছুক্ষণ আগেও কবি কথা বলেছেন। আপাতদৃষ্টিতে তার অবস্থার উন্নতি হয়েছে বলে মনে হলেও চিকিৎসকরা আরও পরীক্ষা করতে চান।-বিডিনিউজ। 
 
ইত্তেফাক/এএসএস