ছাতকে একসঙ্গে চার নবজাতকের জন্ম

 
সুনামগঞ্জের ছাতকে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। মঙ্গলবার সকালে সুস্থ অবস্থায় নিজের ভাড়াটে বাসায় চার সন্তানের জন্ম দেন রোখসানা বেগম। সন্তানদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।
 
রোখসানা বেগম (৩০) ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের সাদিকুর রহমানের স্ত্রী। তারা স্ব-পরিবারে শহরের চরেরবন্দ এলাকায় একটি ভাড়াটে বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সকালে ডাক্তার-নার্সদের সহযোগিতা ছাড়াই নিরাপদে তিনি একে-একে চারটি নবজাতকের জন্ম দেন। সাদিকুর রহমান পেশায় একজন শ্রমিক। চার নবজাতক ছাড়াও তার আরো দুটি ছেলে-মেয়ে রয়েছে। প্রসুতি ও চার নবজাতক সুস্থ রয়েছে।
ইত্তেফাক/এএম।