দ্বীপ জেলার ভোলা থেকে অন্য যেকোনো জেলায় যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। তাই নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে সারাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভোলা।
ভোলা থেকে মঙ্গলবার দেশের কোনো রুটে লঞ্চ চলাচল করছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কয়েক হাজার যাত্রী গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে। অনেকে ধর্মঘটের কথা না জেনে লঞ্চঘাটে এসে বিড়ম্বনায় পড়েছে। ভোলা থেকে বিআইডব্লিউটিসির সরকারি কোনো নৌ যান না থাকায় অনেক যাত্রী জরুরি প্রয়োজনে বিকল্প হিসাবে ট্রলার ও স্পিড বোটে করে জীবনের ঝুঁকি নিয়ে ভোলার ভেদুরিয়া, ইলিশা থেকে উত্তাল মেঘনা তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে বরিশাল, ঢাকা, লক্ষীপুর যাচ্ছে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
ইত্তেফাক/এএম।