যুদ্ধবিমান বিক্রির জন্য সৌদি বাদশাহর সাথে একটি গোপন বৈঠক করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ১৯৮৫ সালের সেপ্টেম্বরে আল ইয়ামামাহ অস্ত্র চুক্তি নামে ঐ চুক্তিটি ছিল যুক্তরাজ্যের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি। সম্প্রতি প্রকাশিত নথিতে তথ্যটি বের হয়ে এসেছে। মার্গারেট থ্যাচার-বাদশাহ ফাহাদ বৈঠকের পাঁচ মাস পর ৪০ শত কোটি পাউন্ডের যুদ্ধবিমান বিক্রি চুক্তিটি সম্পন্ন হয়।
সে সময় বৈঠকের ব্যাপারে জানানো হয়েছিল মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। সৌদি আরবের কাছে ৭২টি টর্নেডো যুদ্ধবিমান, ৩০টি হক প্রশিক্ষণ বিমানসহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছিল ব্রিটেন।
যুদ্ধবিমান বিক্রির পুরো প্রক্রিয়াটি খুব গোপনে চালানো হয়েছিল। ফ্রান্সও সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে চাচ্ছিল। ১৯৮৫ সালের নথিগুলো সম্প্রতি প্রকাশ করেছে ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভ। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি চিঠি রয়েছে।
ইত্তেফাক/এএন