ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ১৪ থানা থেকে গ্রেফতার করা হয়েছে ১৭৫ জনকে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিশেষ অভিযানে মাদক, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মামলায় তালিকাভুক্ত, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা হয়।