দক্ষিণ কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের সুপারসনিক বি-১বি ল্যান্সার

যুক্তরাষ্ট্রের দুটি স্ট্র্যাটেজিক বোম্বার বি-১বি দক্ষিণ কোরিয়ার আকাশে মহড়া দিয়েছে। উত্তর কোরিয়া পঞ্চমবারের মত পারমাণবিক বোমা পরীক্ষা করার পর এই শক্তি প্রদর্শন করল যুক্তরাষ্ট্র। সুপারসনিক বিমানগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও বোমা বহনে সক্ষম।
 
সীমান্ত থেকে মাত্র ৭৭ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ কোরিয়ার আকাশে মহড়া দেয় বিমানদুটি।
 
গত শুক্রবার উত্তর কোরিয়া পঞ্চমবারের মত পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। ধারনা করা হচ্ছে এটিই ছিল দেশটির এযাবতকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা পরীক্ষা। দক্ষিণ কোরিয়া বলছে, যে কোন সময় ষষ্ঠ পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। সেরকম প্রস্তুতি উত্তর কোরিয়ার রয়েছে বলে দেশটির গোয়েন্দাদের বরাতে জানায় বার্তা সংস্থা ইয়ানহপ।
 
পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস