ভারতের মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলের সমুদ্রতটে উদ্ধার হল ৪৭ ফুট লম্বা নীল তিমি। পরে সেটিকে গভীর সমুদ্রে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার জাইতাপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে অগভীর সমুদ্রে সাঁতার কাটতে কাটতে একেবারে তীরে এসে পড়ে তিমিটি। তবে জায়গাটি নির্জন হওয়ায় কারও চোখে পড়েনি।
এরপর গত শনিবার স্থানীয়দের চোখে পড়লে নীল তিমির বিষয়টি জানিয়ে প্রশাসনে খবর দেওয়া হয়। উপকূলের ম্যানগ্রোভ সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান এন বাসুদেবন জানান, ঘটনাটি জানতে পেরেই তারা ছুটে আসেন।
তবে সেদিক খবর পেতে পেতে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন কাজ শুরু করা যায়নি। পরের দিন সমস্ত সরঞ্জাম নিয়ে এসে তিমিটিকে উদ্ধারের কাজ শুরু হয়। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নীল তিমিটিকে উদ্ধার করে গভীর জলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইত্তেফাক/এএম