'পরকীয়া' আসক্ত স্ত্রীর নাক কামড়ে ছিড়ে নিলেন স্বামী!

সন্দেহটা অনেকদিন ধরেই দানা বাধছিল। স্ত্রী কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সব খোঁজ খবরই নিচ্ছিলেন স্বামী। আর সেখান থেকেই সন্দেহ হয়, তার স্ত্রী বোধ হয় পর পুরুষে আসক্ত। তাহলে উপায়? স্ত্রীকে দেখতে কুৎসিত করে দিতে হবে, তাই নাক কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী! 
 
ওই ঘটনা চাউর হতেই, চাঞ্চল্য ছড়ায় ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।
 
প্রতিবেশীদের কথায়, প্রায় ৭ বছর আগে শাহজাহানপুরের সঞ্জীব রাঠোরের সঙ্গে বিয়ে হয় কমলেশ-এর। তাদের ৬ বছরের এক কন্যা সন্তানও রয়েছে। প্রায়শই কমলেশের সঙ্গে সঞ্জীবের ঝগড়া হত। বুধবার কমলেশ ফোনে কথা বলতে শুরু করলে বেজায় চোটে যান সঞ্জীব।
 
শুরুতে স্ত্রীকে ফোনে কথা বলতে নিষেধ করেন। আর এরপরই দিগ্বিদিক জ্ঞানশুন্য হয়ে কমলেশের নাকে কামড় বসান সঞ্জীব। চিত্কার শুনে আশপাশে লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় কমলেশের বাবা-মাকে।
 
খবর পাওয়ার পর পরই থানায় গিয়ে সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কমলেশের বাবা-মা। ঘটনার সময় সঞ্জীব মাতাল অবস্থায় ছিলেন বলেও দায়ের করা হয়েছে অভিযোগ।
 
এমনিতেই বেশ মেজাজি সঞ্জীব। ছোটখাট বিষয় নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হত তার। পাশাপাশি স্ত্রীর সঙ্গে অন্য কোনও ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে, সেই সন্দেহেই শেষ পর্যন্ত ওই কাণ্ড করলেন তিনি।
 
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অসুস্থ কমলেশকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন সঞ্জীব। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
 
ইত্তেফাক/এএম